প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2026 ইং
পত্নীতলায় ১৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নেহাত হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার পূর্ব পাটিচড়া এলাকায় হিয়ারিং রাস্তার ওপর থেকে নেহাত হোসেনকে আটক করা হয়।
আটক নেহাত হোসেন পূর্ব পাটিচড়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে। পরে তার হেফাজতে থাকা ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
© দৈনিক চেতনার কন্ঠ